যমুনার পরিবেশ নষ্টের প্রমাণ নেই, আর্ট অফ লিভিং পেল বড় স্বস্তি!

বার্তা ডেস্কঃ

২০১৬ সালের ‘বিশ্ব সংস্কৃতি উৎসব’-কে কেন্দ্র করে যমুনা নদীর প্লাবনভূমি নষ্ট করার অভিযোগে শ্রী শ্রী রবিশঙ্করের ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’-এর ওপর ৫ কোটি টাকা জরিমানা ধার্য করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই রায় খারিজ করে সংস্থাক‌ে বড়সড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই উৎসবের কারণে যমুনার বাস্তুতন্ত্রে সরাসরি কোনো ক্ষতি হয়েছে—এমন নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে ট্রাইব্যুনালের জরিমানা করার রায় বাতিল করা হচ্ছে এবং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)-কে সুদে-আসলে সেই জরিমানার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণ করে যে, প্লাবনভূমি রক্ষায় ডিডিএ ব্যর্থ হয়েছে; তাই পরিবেশ পুনর্গঠনের কাজ ডিডিএ-কেই নিজস্ব অর্থ ও দায়িত্বে চালিয়ে যেতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *