অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাননি? সরাসরি অফিসে যোগাযোগ করুন এখনই!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণার যোজনার টাকা না-পাওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যাঁদের নাম তালিকায় গৃহীত হয়েছে কিন্তু এখনও টাকা পাননি, তাঁরা যেন একটু ধৈর্য ধরেন। পাশাপাশি, নির্ধারিত সময়ের পরেও টাকা না মিললে সরাসরি তাঁর অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার চুঁচুড়ার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা জানান, এই যোজনার টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে যোগ্য উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কারও কোনো সমস্যা থাকলে, তাঁরা যেন নাম ও ঠিকানা লিখে তাঁর অফিসে জমা দেন, তবেই তিনি নিজে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *