হাওড়া স্টেশনের ভোল বদল, আধুনিক সুযোগ-সুবিধায় মুড়ে ফেলার অপেক্ষায় শহর!

বার্তা ডেস্কঃ

বিমানবন্দরের ধাঁচে আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল গড়ে তুলতে এবার তৎপর হল রাজ্য সরকার। এই প্রকল্পের অংশ হিসেবে হাওড়া স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার তেজস্বী রানাসহ হাওড়া পুরসভার অন্যান্য পদস্থ আধিকারিকেরা। পরিদর্শনের পর মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই স্টেশন চত্বরকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতে প্রশাসন পুরোপুরি প্রতিশ্রুতবদ্ধ।

পরিকল্পনা অনুযায়ী, হাওড়া স্টেশনের গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করা হবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাত্রীরা যাতে সরাসরি চলন্ত সিঁড়ি ও স্কাই ওয়াকের মাধ্যমে বাস বা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থা থাকছে। পাশাপাশি, স্টেশন চত্বরের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে এটিকে আরও আকর্ষণীয় ও পরিচ্ছন্ন রূপ দেওয়া হবে। রেল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমেই এই দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা রূপায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *