১৫০ কোটির দুর্নীতি! পদত্যাগের চাপে বার কাউন্সিলের চেয়ারম্যান

বার্তা ডেস্কঃ

বার কাউন্সিলের অন্দরে আর্থিক তছরুপ ও স্বজনপোষণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। খোদ বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্রের বিরুদ্ধে প্রায় ১৫০ কোটি টাকার তহবিল স্থানান্তরের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বার কাউন্সিলেরই কো-চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। সংস্থার ঐতিহ্য ও ভাবমূর্তি বজায় রাখতে আগামী পনেরো দিনের মধ্যে তাঁকে পদত্যাগ করার কড়া বার্তা দিয়েছেন তিনি।

মনন কুমার মিশ্রকে পাঠানো ছয় পাতার চিঠিতে অভিযোগ করা হয়েছে, তিনি বার কাউন্সিলের পুরনো ট্রাস্টটিকে নিষ্ক্রিয় করে দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের অনুদানে গড়া ১৫০ কোটি টাকার তহবিল অন্য একটি ট্রাস্টে নিজের নামে রেজিস্ট্রি করে সরিয়ে নিয়েছেন। এর পাশাপাশি, আইন কলেজগুলির কাছ থেকে মোটা অঙ্কের অনুদান আদায় এবং কাউন্সিলের বিভিন্ন পদে স্বজনপোষণের অভিযোগও রয়েছে। সম্প্রতি ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির সমাবর্তন বিতর্ক ও পড়ুয়াদের তালিকাভুক্তি নিয়ে তাঁর একাধিক নির্দেশ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি শোরগোলের মাঝেই এই দুর্নীতি মামলা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *