মঙ্গলবারেও ভারী বৃষ্টির তাণ্ডব, কোন কোন জেলায় জারি সতর্কতা?

বার্তা ডেস্কঃ

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে ফের বৃষ্টির তীব্র দাপট শুরু হয়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ও একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে সোমবার দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দুর্যোগ এখানেই শেষ নয়, মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া প্রতিকূল থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *