হালান্ডের নতুন লুক দেখে কেন এত বিতর্ক!
বার্তা ডেস্কঃ
মরশুম শুরুর আগে কাঁধ পর্যন্ত বিস্তৃত ঝাঁকরা সোনালি চুল ছাঁটাই করে একেবারে নতুন লুকে ধরা দিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। বিশ্বকাপ মাতানো সেই আইকনিক সোনালি চুল বাদ দেওয়ায় রীতিমতো হতবাক তাঁর সতীর্থ ও অনুরাগীরা। নতুন এই চেহারা প্রকাশ্যে আসার পর থেকেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বৌর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে ছবি পোস্ট করেন নরওয়ে তারকা। এই পরিবর্তনের পরই পেপ গুয়ার্দিওয়ালা, জলাটান ইব্রাহিমোভিচ ও জ্যাক গ্রিলিসকে ভিডিও কল করেন তিনি। হালান্ডের এই আকস্মিক রূপ পরিবর্তনে চটে গিয়ে তাঁকে নম্বর ব্লক করে দেওয়ার হুমকি দেন ইব্রাহিমোভিচ। তবে কোচের রসিকতা ও সতীর্থদের মজার প্রতিক্রিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
New season, new trim 💇🏼♂️😎 Full episode on YT! 🎬 pic.twitter.com/HPNqmFg5Cp
— Erling Haaland (@Erling) August 23, 2026