স্বামী ছেড়ে যাওয়ার পর ফুটপাতে দুধ গরম করা রশিদার ঠিকানা এখন কোথায়?

বার্তা ডেস্কঃ

কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে ফুটপাতে প্রৌঢ়া রশিদার দুধ গরম করার দৃশ্য এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের ভিডিও সম্প্রতি রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। আদতে পাঞ্জাবের মেয়ে সীতা থেকে রশিদা হয়ে ওঠা এই মহিলার জীবন সংগ্রাম এখন খবরের শিরোনামে। স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর পর দুই মেয়ে ও এক নাতনিকে নিয়ে ফুটপাতই তাঁর একমাত্র ঠিকানা হয়ে উঠেছে। আবর্জনা কুড়িয়ে ও কাগজ কুড়িয়ে কোনও রকমে দিনযাপন করা রশিদার এই করুন পরিণতি সমাজ ও প্রশাসনের সামনে এক বড় প্রশ্নচিহ্ন তুলেছে।

এই ঘটনার পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ পার্ক স্ট্রিটে রশিদার সঙ্গে দেখা করে তাঁর কষ্টের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য পার্ক স্ট্রিট থানাকে অনুরোধ করা হয়েছে এবং পুলিশও সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে ফুটপাত খালি করার আইনি বাধ্যবাধকতার কারণে রশিদাদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। মাথার ওপর নিশ্চিত ছাদ না থাকায় এই অসহায় পরিবারটি শেষ পর্যন্ত কোথায় আশ্রয় পাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *