এনসিসি প্রশিক্ষণ নিয়ে রাজ্যে বড় ঘোষণা করলেন শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে স্কুল ও কলেজগুলিতে ফের এনসিসি বা ন্যাশানাল ক্যাডেট কোর প্রশিক্ষণ চালুর জোরালো উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের একটি কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিগত সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে এই প্রশিক্ষণ তুলে দেওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মুবর্তিতা ও রাষ্ট্রীয় চেতনা গঠনে ঘাটতি তৈরি হয়েছে, যা কাটিয়ে উঠতে এই পদক্ষেপ জরুরি।

পাশাপাশি, রাজ্যের পুলিশ, দমকল, বন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ রাখার এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বাংলায় বিশাল অঙ্কের বিনিয়োগের পাশাপাশি তারাতলা বিপর্যয়ের জেরে ২০০ জনের একটি বিশেষ ‘অর্জুন বাহিনী’ গঠনের কথাও জানানো হয়েছে, যা আগামী মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *