সুস্মিতার সামনেই কেঁদে ভাসালেন ঊর্বশী! মঞ্চে ফিরল কোন পুরনো স্মৃতি?

বার্তা ডেস্কঃ

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে বসে পুরোনো দিনে ফিরে গেলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মঞ্চে নিজের অতীতের স্মৃতি রোমন্থন করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ২০১৫ সালে সুস্মিতা সেনের হাত থেকে মুকুট পরার ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করে ঊর্বশী জানান, এক দশক আগের সেই অভিজ্ঞতা আজও তাঁর কাছে অনুপ্রেরণা। চলতি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বকারী মুখ বেছে নিতে সিলেকশন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

উচ্চাকাঙ্ক্ষী মডেলদের জন্য এই সৌন্দর্য প্রতিযোগিতাকে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছেন ঊর্বশী। তাঁর মতে, এই মঞ্চ কেবল চলচ্চিত্র জগতে পা রাখার সুযোগই তৈরি করে না, বরং ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতেও সাহায্য করে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট বায়ান্ন জন প্রতিযোগী অংশ নিয়েছেন। জয়পুরের এই জমকালো আসরের বিজয়ী চলতি বছরের শেষে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে চলা মূল বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *