নব্বইয়ের দশকের সেই নিষিদ্ধ প্রেম, রেখা ও অক্ষয়ের গোপন সম্পর্ক কি আজও রহস্য!
বার্তা ডেস্কঃ
বলিউডের রোম্যান্স ও গুঞ্জনের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যা বহু বছর পরেও সমানভাবে চর্চায় থাকে। নব্বইয়ের দশকে মায়ানগরীর এমনই এক বিস্ফোরক বিষয় ছিল চিরসবুজ অভিনেত্রী রেখা এবং ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সম্পর্কের গুঞ্জন। ১৯৯৬ সালে ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবির শুটিং চলাকালীন এই সম্পর্কের সূত্রপাত হয়। বয়সের বড় ব্যবধান সত্ত্বেও তৎকালীন পেজ থ্রির পাতায় এই দুই তারকার সমীকরণ নিয়ে কম চর্চা হয়নি। ছবির সেট থেকে ছড়িয়ে পড়েছিল যে, নবাগত অভিনেতা অক্ষয়ের প্রেমে পড়েছিলেন রেখা।
তৎকালীন সাময়িকীগুলোর প্রতিবেদন অনুযায়ী, অক্ষয়ের জন্য নিজের হাতে রান্না করা খাবার সেটে নিয়ে আসতেন রেখা। সেই সময় অক্ষয়ের সঙ্গে অভিনেত্রী রবিনা ট্যান্ডনের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির সবার জানা থাকায় তৈরি হয়েছিল ত্রিকোণ প্রেমের উত্তেজনা। শোনা যায়, সেটে এই রসায়ন সহ্য করতে না পেরে রবিনা নাকি রেখাকে দূরত্ব বজায় রাখতে সতর্ক করেছিলেন। পরবর্তীতে জল দূরদূরান্তে না গড়ালেও, নব্বইয়ের দশকের সেরা ও চমকপ্রদ রোম্যান্স-বিতর্কের তালিকা তৈরি করলে অক্ষয়-রেখার এই আসাম সম্পর্কের গুঞ্জন আজও সবার ওপরে থাকে।