অন্নপূর্ণা প্রকল্পে প্রতারণার অভিযোগ মমতার, ভোটের আগে শর্ত ছিল না কেন?
বার্তা ডেস্কঃ
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় আর্থিক সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের আন্দোলনে নামার পর, সোমবার এক ফেসবুক লাইভে মমতা প্রশ্ন তোলেন—নির্বাচনী প্রচারের সময় কেন এই প্রকল্পের যোগ্যতার মাপকাঠি বা বিভিন্ন শর্তের কথা গোপন রাখা হয়েছিল?
মমতা বলেন, বিজেপি ভোটের আগে ফর্ম পূরণ করিয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে কোনো শর্তের উল্লেখ ছিল না। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং বঞ্চিত মহিলাদের নিজেদের এলাকায় তালিকা তৈরি করে রাখার পরামর্শ দেন। পাশাপাশি, পার্ক স্ট্রিটের সাম্প্রতিক এক ঘটনায় মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খাওয়া মহিলার পরিবারের দায়িত্ব নেওয়ারও ঘোষণা করেন মমতা।
অন্যদিকে, তৃণমূল নেত্রীর এই কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিম মধ্যেই ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি নারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। পোর্টালের মাধ্যমে প্রচুর আবেদন ও অভিযোগ আসছে যা খতিয়ে দেখা হচ্ছে এবং যোগ্য সকল আবেদনকারীই পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন।