মেয়ো রোডে সভা নিয়ে জট, হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল!

বার্তা ডেস্কঃ

আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জট তৈরি হয়েছে। প্রতিবারের মতো এবারও কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার জন্য ‘কালীঘাট’ তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ তৃণমূল—দুই পক্ষই পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ কোনো গোষ্ঠীকেই সেখানে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

অনুমতি না পেয়ে দুই শিবিরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। দ্রুত শুনানির আবেদন নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ। তিনি জানান, গত ২৭ জুলাই আবেদন জানানো সত্ত্বেও পুলিশের থেকে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। প্রথমে জরুরি শুনানির আবেদন খারিজ করলেও, পরবর্তীতে আদালত আগামী মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস আড়াআড়ি বিভক্ত হওয়ার পর গত ২১ জুলাইয়ের শহীদ দিবস নিয়েও দুই গোষ্ঠীর লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছিল। সেবার হাইকোর্টের শর্ত মেনে পৃথক দুটি স্থানে কর্মসূচি আয়োজন করা হয়। এবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসেও মেয়ো রোডের অধিকার কার হাতে থাকবে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *