প্রতিশ্রুতি ভঙ্গের জেরে ৫ সেপ্টেম্বর দিল্লির রাজপথে গর্জে উঠছে ‘ককরোচ জনতা পার্টি’!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে ফের এক বড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের দাবি, গত ২৫ জুলাই কেন্দ্র যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও বাস্তবায়ন করা হয়নি। আর তারই প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছে সংগঠনটি। এই কর্মসূচিতে অংশ নেবেন দেশের নানা প্রান্তের ছাত্রছাত্রী ও যুব সংগঠনের সদস্যরা।

সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়ে এগোবে দিল্লি পুলিশ সদর দফতরের দিকে। আন্দোলনের একেবারে সামনের সারিতে থাকবেন মৃত NEET পরীক্ষার্থী এবং পুলিশি নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলির সদস্যরা। ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর (FIR) অবিলম্বে প্রত্যাহারের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা এখনও কার্যকর না হওয়াতেই ক্ষোভ চরম আকার ধারণ করেছে।

CJP-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনের অনীহা ও টালবাহানার কারণেই তাদের জাতীয় কার্যনির্বাহী কমিটিকে ফের রাজপথে নামতে হচ্ছে। এর আগে ২৩ অগাস্ট দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে আন্দোলনের পরবর্তী রূপরেখা ও সরকারের ভূমিকার বিস্তারিত পর্যালোচনা করা হয়েছিল। CJP-র দাবি, প্রতিশ্রুত দাবিদাওয়া পূরণ নিয়ে কেন্দ্র সরকার আজও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও স্পষ্ট বার্তা দেয়নি।

ছাত্র ও যুব সমাজের অধিকার ছিনিয়ে নিতে এবং কেন্দ্রকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করতেই এই পুনরা আন্দোলনের সিদ্ধান্ত। ৫ সেপ্টেম্বরের এই বিশাল বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লির প্রশাসনিক ও রাজনৈতিক অলিন্দে প্রবল উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *