অরুণাচলে হঠাৎ কেন প্রশ্নবিদ্ধ হাজারো চাকমা ভোটারের নাগরিকত্ব?

বার্তা ডেস্কঃ

অরুণাচল প্রদেশের চারটি বিধানসভা কেন্দ্রে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় অন্তত ১,২৯২ জন চাকমা ভোটারকে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়া। সোমবার ভারতের নির্বাচন কমিশনের কাছে তারা এই বিষয়ে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও অনেক আপত্তি গ্রহণ করা হয়েছে, যা আইনগত প্রক্রিয়ার সুস্পষ্ট লঙ্ঘন এবং এর পেছনে গভীর অপকৌশল কাজ করছে।

আসন্ন শুনানির সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশনের স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের জোরালো দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, আইনি ও সাংবিধানিক রায়ের মাধ্যমে চাকমাদের ভারতীয় নাগরিকত্ব এবং ভোটাধিকারের বিষয়টি বহু আগেই নিষ্পত্তি হয়েছে। তবুও শুধুমাত্র উপজাতি পরিচয়ের কারণে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *