১.৪৩ কোটি পরিবারের জন্য দারুণ সুখবর! আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার সহজ নিয়ম জানুন
বার্তা ডেস্কঃ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করে ১৬ অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দ্রুত রাজ্যের প্রায় ১.৪৩ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
এই প্রকল্পের বড় সুবিধা হলো, রাজ্য এবং দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা ৩৮,০০০-এরও বেশি তালিকাভুক্ত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
তিনটি স্বাস্থ্য বিমার পার্থক্য ও আপডেট:
- স্বাস্থ্যসাথী: এতদিন রাজ্যের প্রায় ৭,৫০০টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলত।
- আয়ুষ্মান ভারত: এবার সারা দেশের ৩৮,৬০৪টি তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার সুযোগ তৈরি হলো।
- মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা: যাঁরা আয়ুষ্মান ভারতের যোগ্য নন, তাঁদের সুরক্ষায় এই স্কিম আনা হয়েছে। ইতিমধ্যেই ৮০ লক্ষ মানুষ এখানে নাম নথিভুক্ত করেছেন।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, আগামী কয়েক মাস এই তিনটি প্রকল্পই একসঙ্গে চলবে। ফলে যাঁদের শুধু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁদের পরিষেবা পেতে কোনো সমস্যা হবে না।
কারা পাবেন এই সুবিধা?
- SPHH, PHH এবং AAY রেশন কার্ডধারী পরিবার।
- পরিযায়ী শ্রমিক, গিগ ওয়ার্কার, পরিবহন কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।
- ৭০ বছর বা তার বেশি বয়সি সমস্ত জ্যেষ্ঠ নাগরিক (এদের ক্ষেত্রে আয়ের কোনো বাধ্যবাধকতা নেই)।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, সচল মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি এবং আয়ের শংসাপত্র (প্রয়োজন সাপেক্ষে)।