বকেয়া DA মামলার মোড় ঘোরানো সিদ্ধান্ত, জট কি তবে কাটবে?

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) মামলা ঘিরে নতুন মোড় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটির পরবর্তী বৈঠকের দিকে এখন সকলের নজর রয়েছে। গ্র্যান্ট-ইন-এইড (Grant-in-Aid) আওতাভুক্ত শিক্ষক ও কর্মীদের বকেয়া না পাওয়ার প্রসঙ্গটি আদালতের শেষ শুনানিতে জোরালোভাবে উত্থাপন করা হয়েছিল। এই পরিস্থিতিতে অমীমাংসিত নানা বিষয় নিয়ে আলোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যা নিয়ে রাজ্যের কর্মী মহলে প্রবল জল্পনা শুরু হয়েছে।

আসন্ন এই বৈঠকে বিভিন্ন আন্দোলনকারী ও কর্মচারী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে ভাস্কর ঘোষ ও অভিজিৎ উপাধ্যায় এবং কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর প্রতিনিধিরা যোগ দেবেন। এছাড়া নিউ ইউনিটি ফোরাম ও ওল্ড ইউনিটি ফোরামের বিশিষ্ট প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন। সরকারের পক্ষ থেকে বকেয়া বাবদ বড় অংকের অর্থ বণ্টনের দাবি করা হলেও গ্র্যান্ট-ইন-এইডের কর্মচারীরা কেন বঞ্চিত রইলেন, তা নিয়ে মূলত আলোচনা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে মনিটরিং কমিটি যে পরিপূরক রিপোর্ট জমা দেবে, তার ওপর ভিত্তি করেই এই জটিল মামলার পরবর্তী গতিপ্রকৃতি নির্ধারিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *