স্বামী-প্রেমিক দুই পুরুষ এক ছাদেই! মায়ের এমন কাণ্ডে মুখ খুলল সন্তানরা
বার্তা ডেস্কঃ
উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ থেকে এক অদ্ভুত ও নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। স্বামী ও প্রেমিক—দুজনের কাউকেই ছাড়তে রাজি নন অঞ্জু বর্মা নামের এক বধূ। দুই সন্তানের জননী অঞ্জু হঠাৎই পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার প্রেমে পড়েন। কিন্তু সমাজ বা পরিবারের কোনো নিয়মের তোয়াক্কা না করে তিনি ঘোষণা করেন, স্বামী শুভম বর্মা ও প্রেমিক নীতিন—উভয়ের সঙ্গেই একই ছাদের নিচে সংসার করবেন তিনি। এই অস্বাভাবিক ও রোমাঞ্চকর প্রস্তাবে একেবারে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। কিন্তু পুলিশের সামনে এসে স্বামী শুভম এবং প্রেমিক নীতিন দুজনেই স্পষ্ট জানিয়ে দেন, এই অদ্ভুত সম্পর্কে তাঁদের কোনো আপত্তি নেই। এমনকী শুভম দাবি করেন, প্রয়োজনে তিনি একাই বাড়ি ছাড়তে প্রস্তুত। দীর্ঘক্ষণ আইনি বোঝাপড়া বা কাউন্সিলিং করেও পুলিশ এই সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দম্পতির অবুঝ সন্তানরাও মা, বাবা ও ওই যুবকের সঙ্গেই থাকতে চেয়েছে।