কলকাতায় ডিলিমিটেশনে কি বড় চমক, ৪৫ ওয়ার্ডের ভোটার সংখ্যা ঘিরে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

কলকাতা পুরসভায় সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ চলার মধ্যেই শহরের অন্তত ৪৫টি ওয়ার্ডের ভোটার সংখ্যা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রশাসনের নির্দিষ্ট করা গাইডলাইন অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে সমসংখ্যক ভোটার রাখার লক্ষ্যমাত্রা থাকলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। নবান্নের নির্দেশ ছিল প্রতি ওয়ার্ডে ১৬ হাজার ভোটার রেখে কাজ করতে হবে, কিন্তু বাস্তবে তা না হওয়ায় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী কিছু ওয়ার্ডে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে কম হলেও, অন্যদিকে কয়েকটি ওয়ার্ডে তা ৩২ হাজার ছাড়িয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই ইচ্ছাকৃতভাবে ওয়ার্ডের সীমানা নির্ধারণে এই তারতম্য ঘটানো হয়েছে। যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত লিখিত অভিযোগ দ্রুত খতিয়ে দেখা হচ্ছে এবং ট্রাইব্যুনালের মামলাগুলির নিষ্পত্তি হলে ভোটার সংখ্যায় আরও পরিবর্তন আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *