বিয়ে করেও কেন দূরে নাগা ও শোভিতা! কী এমন ঘটেছিল তাদের সংসারে?

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁদের প্রথম বছরটি কেমন কেটেছে, সেই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন শোভিতা। কাজের তীব্র ব্যস্ততার কারণে নতুন এই জুটির শুরুটা যে খুব একটা সহজ ছিল না, তা স্পষ্ট করেছেন তিনি। অভিনেত্রী জানান, বিয়ের পরপরই শুটিংয়ের কাজে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়েছিল তাঁকে।

পেশাগত নানা শিডিউলের কারণে বিয়ের প্রথম বছরে নাকি মাসে মাত্র একবার নাগা চৈতন্যের সঙ্গে দেখা হতো শোভিতার। তবে সময়ের সঙ্গে সঙ্গে পেশাগত জীবন ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শুরু করেছেন তাঁরা। অন্যদিকে, শোভিতার সংস্কৃতিপ্রীতি ও গুণমুগ্ধতার কথা অতীতে প্রকাশ করেছিলেন নাগা চৈতন্যও। বর্তমানে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একে অপরকে সময় দিয়ে নিজেদের দাম্পত্য জীবনকে আরও দৃঢ় করে তোলার চেষ্টা করছেন এই তারকা জুটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *