নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, চরম উৎকণ্ঠায় শুভ্রাংশু!

বার্তা ডেস্কঃ

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত ২১ আগস্ট কলকাতার একটি পর্যটক দলের সঙ্গে মানস-সরোবরের উদ্দেশ্যে একাই রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হওয়ার পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। বুধবার নেপালে হঠাৎ বিপর্যয় নেমে আসার পর থেকে আর কোনো যোগাযোগ করতে পারেননি তাঁর স্বামী শুভ্রাংশু রায়। দুই সন্তানকে বাড়িতে রেখেই চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমকে শুভ্রাংশু রায় জানান, এখনও পর্যন্ত স্ত্রীর কোনো হদিশ মেলেনি এবং প্রশাসনের তরফ থেকেও কোনো খবর পাওয়া যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এবং নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগের জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্তমানে নেপালে নিখোঁজ ভারতীয়দের তালিকাতেই রয়েছে তাঁর নাম। ৭ সেপ্টেম্বর এই যাত্রা সম্পন্ন করে ফেরার কথা ছিল শর্মিষ্ঠার, তবে প্রিয়জনকে সুস্থ অবস্থায় ফিরে পেতে এখন সরকারের সাহায্যের আশায় দিন গুনছে পুরো পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *