ইউজিসি-নেট ফলাফল প্রকাশ, এই তিন বিষয়ে ফের পরীক্ষা!

বার্তা ডেস্কঃ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত ইউজিসি-নেট (UGC-NET)-র ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় মোট ৮৪টি বিষয়ের ফল ঘোষণা করা হয়েছে। এনটিএ-র তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সারা দেশ থেকে ৭ লক্ষ ৭৩ হাজার ৮০৬ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ লক্ষ ৭ হাজার ১৫১ জন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৪৫ হাজার ৯০৪ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এবং ৯৭ হাজার ৪৩৪ জন প্রার্থী কেবল পিএইচডি ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন। এছাড়া, ৪ হাজার ২৪১ জন পরীক্ষার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর—উভয় ক্যাটাগরিতেই সফল হয়েছেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রশ্নপত্রে ত্রুটি থাকায় ইংরেজি, কমার্স ও সোশিওলজি—এই তিনটি নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এই পুনর্রপরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে জানানো হয়েছে যে, এই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাঁদের কোনো অতিরিক্ত ফি জমা দিতে হবে না। সফল প্রার্থীরা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের স্কোরকার্ড দেখে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *