মমতার নির্দেশে তোলপাড়, রাস্তা আটকে রাখার অভিযোগে কড়া পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠল। সভার জন্য আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে রাস্তার একটি অংশ খোলা রাখতে হবে এবং বাস ও গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হবে। তবে অভিযোগ উঠেছে, সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় ব্যারিকেড ভেঙে সমর্থকরা রাস্তায় নেমে আসেন, যার ফলে ক্যাথিড্রাল রোডের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আদালতের শর্ত অমান্য করে এই বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ প্রশাসনকে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আদালতের রায় ও নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যারা আইন অমান্য করেছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, বিরোধী শিবিরও এই ঘটনার তীব্র সমালোচনা করে জানিয়েছে যে আদালতের বেঁধে দেওয়া নিয়ম ও কর্মী সংখ্যার সীমা লঙ্ঘন করে জনজীবন ব্যাহত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *