২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেরে নিন এই দুই জরুরি কাজ!

বার্তা ডেস্কঃ

আগামীকাল সোমবারই শেষ হচ্ছে অগাস্ট মাস এবং এর সঙ্গেই ফুরোচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক কাজের সময়সীমা। বিশেষ করে নির্দিষ্ট ক্যাটাগরির করদাতাদের জন্য আয়কর রিটার্ন বা ITR দাখিল এবং রান্নার গ্যাসের LPG ই-কেওয়াইসি সম্পন্ন করার এটিই শেষ সুযোগ। এই নির্ধারিত ডেডলাইনের মধ্যে কাজগুলো সম্পন্ন না করলে সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কিছু করদাতাদের ক্ষেত্রে ITR ফাইল করার এবং পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়ে ফর্ম ১০-আইইএ দাখিল করার শেষ তারিখ ৩১ অগাস্ট। অন্যদিকে, গ্যাস কো ম্পা নিগুলির নির্দেশ অনুযায়ী এলপিজি ই-কেওয়াইসি না করলে সিলিন্ডারের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১ সেপ্টেম্বর নতুন নিয়ম কার্যকরের আগেই সচেতন নাগরিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *