আইটিআর রিফান্ড পাননি? ভুলগুলো শুধরে টাকা ফিরে পান এখনই!

বার্তা ডেস্কঃ

নিয়ম মেনে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার পরেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা সময়মতো পৌঁছাচ্ছে না। প্রসেসিং শেষ হওয়ার পর টাকা আটকে যাওয়ার নেপথ্যে সাধারণত ৫টি সাধারণ ভুল থাকে। আয়কর বিশেষজ্ঞদের মতে, ই-ফাইলিং পোর্টালে এই বিষয়গুলো দ্রুত চেক করে নিলে সমস্যার সমাধান সম্ভব:

১. ব্যাংক অ্যাকাউন্টের ভুল: অ্যাকাউন্টটি অবশ্যই প্রি-ভ্যালিডেটেড (Pre-validated) হতে হবে। এছাড়া প্যান কার্ডের নামের সাথে ব্যাংকের নামের মিল থাকা এবং সঠিক IFSC কোড থাকা জরুরি। ২. ই-ভেরিফিকেশন না করা: আধার ওটিপি বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে সময়মতো ITR ই-ভেরিফাই না করলে প্রসেসিং আটকে থাকে। ৩. পুরোনো করের বকেয়া: পূর্ববর্তী কোনো বছরের কর বাকি থাকলে আয়কর বিভাগ সেকশন ২৪৫ অনুযায়ী বর্তমান রিফান্ডের টাকা থেকে তা স্বয়ংক্রিয়ভাবে কেটে নিতে পারে। ৪. TDS ও AIS-এর অমিল: রিটার্নে দেখানো TDS-এর হিসাব Form 16, Form 26AS এবং AIS-এর তথ্যের সঙ্গে হুবহু না মিললে প্রক্রিয়াকরণ আটকে যায়। ৫. ‘রিফান্ড ফেইলড’ স্ট্যাটাস: শুধু পাসবুক না দেখে পোর্টালে ‘View Filed Returns’ চেক করুন। টাকা ফেলড দেখালে ব্যাংকের তথ্য ঠিক করে পুনরায় রিফান্ডের (Refund Re-issue) আবেদন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *