মুখ্যমন্ত্রী হতে মিমের হাত ধরার অভূতপূর্ব পরামর্শ, চমকে উঠলেন সবাই!

বার্তা ডেস্কঃ

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। সমাজবাদী পার্টির ‘পিডিএ’ ফর্মুলা তথা পিছড়া, দলিত ও সংখ্যালঘু ভোটারদের গুরুত্ব দিয়ে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন সপা প্রধান অখিলেশ যাদবকে নতুন জোটের প্রস্তাব দিয়েছে। মিম নেতাদের মতে, ওয়েইসির সমর্থন ছাড়া অখিলেশের ক্ষমতায় আসার স্বপ্ন অধরা থেকে যাবে, কারণ সংখ্যালঘু ভোটব্যাঙ্কের বড় অংশই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অতীতে সপার পক্ষ থেকে মিমকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করা হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জোট প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির বর্তমান জোট এবং রাজনৈতিক কৌশলগত কারণে ওয়েইসির সঙ্গে হাত মেলানো সপার জন্য অত্যন্ত জটিল ও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *