দুর্গাপুজোয় আমিষ খাওয়া কি নিষিদ্ধ? জেনে নিন বিশ্ব হিন্দু পরিষদের চাঞ্চল্যকর মতামত!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর সময় কি রাজ্যে আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ করা হচ্ছে? এই প্রশ্ন ঘিরে গত কয়েক দিন ধরে চলা তীব্র বিতর্কের অবশেষে অবসান ঘটাল বিশ্ব হিন্দু পরিষদ। সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে, পুজোয় আমিষ খাবার খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে পুজো মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে এবং ধর্মীয় ভাবাবেগ ও মার্জিত সংস্কৃতি রক্ষা করতে মণ্ডপ সংলগ্ন পবিত্র এলাকায় আমিষ খাবার গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে মাত্র।

বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হয়েছে এবং তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, ঐতিহ্যগত নিয়মানুযায়ী ছাগবলি বা ফলবলি এবং মা দুর্গাকে ভোগ নিবেদনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেলুড় মঠ বা অন্য কোনো মন্দিরের গর্ভগৃহে যেমন এঁটোকাঁটা ফেলা যায় না, ঠিক তেমনই পুজো মণ্ডপের পবিত্রতা রক্ষার বার্তা দেওয়া হয়েছে। মূলত পুজো মণ্ডপের ভেতর আমিষ খাওয়া নিষিদ্ধ করার কথা বলা হলেও সার্বিক আমিষ খাবারের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *