২৫৮ যাত্রী নিয়ে সমুদ্রে ডুবল বোট, সাইপ্রাসে শুরু মরণপণ উদ্ধার অভিযান!

বার্তা ডেস্কঃ

ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে রবিবার ২৫৮ জন যাত্রীসহ একটি পর্যটকবাহী বোট মাঝসমুদ্রে ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তুরস্কের মেরসিন প্রদেশের উদ্দেশে রওনা দেওয়া বোটটি উপকূল থেকে মাত্র চার কিলোমিটার দূরে পৌঁছতেই হঠাৎ জল ঢুকে উলটে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার একটি রোমহর্ষক ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের বোতের ওপর দাঁড়িয়ে জীবন বাঁচাতে আর্তনাদ করতে দেখা গেছে। ঘটনার পরেই কোস্ট গার্ডের একাধিক জাহাজ, উদ্ধারকারী হেলিকপ্টার এবং ছোট বোট নিয়ে দ্রুত তৎপরতা শুরু হয়।

কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া ওই বোটে মোট ২৫৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে প্রশাসনের ত্বরিত পদক্ষেপে এখনও পর্যন্ত ১৫৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি যাত্রীদের সন্ধানে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো প্রাণহানির খবর নিশ্চিত করা না হলেও, যেভাবে বোটটি ডুবে গেছে তাতে বড় ধরনের প্রাণহানির তীব্র আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী প্রধান বন্দরে একাধিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *