মেঘালয়ে পুলিশের বড় সাফল্য, এনকাউন্টারে খতম ৪ কুখ্যাত ডাকাত!

বার্তা ডেস্কঃ

পূর্ব গারো পাহাড়: দুর্ধর্ষ চার দুষ্কৃতীকে এনকাউন্টারে নিকেশ করে আন্তঃরাজ্য অপরাধী চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল মেঘালয় পুলিশ। রবিবার সকালে পূর্ব গারো পাহাড়ের সংসক এলাকায় পুলিশ ও সশস্ত্র অপরাধীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থলেই চার কুখ্যাত ডাকাতের মৃত্যু হয়।

ঘটনার বিবরণ: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে সংসক এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশের বিশেষ দল। পুলিশি উপস্থিত টের পেয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ডাকাতরা হঠাৎই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড এনকাউন্টার শুরু হয়। গুলি থামলে চার ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিচয়: পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নিহত অপরাধীরা হলো— মেঘালয়ের আলাচন মারাক, আগিয়ার কালাম শেখ, কৃষ্ণাইয়ের ভাবিদুল ইসলাম এবং সুস্তম রাভা।

অপরাধের ইতিহাস: তদন্তকারীদের মতে, এরা প্রত্যেকেই একাধিক চাঞ্চল্যকর ও অপরাধমূলক ঘটনার মাস্টারমাইন্ড ছিল।

  • আলাচন মারাক: গত ২৩ আগস্ট দুধনৈয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েদকে তাঁর দোকানের সামনেই প্রাণঘাতী গুলি চালানোর মূল অভিযুক্ত ছিল।
  • সুস্তম রাভা: ২০২১ সালের দুধনৈয়ের বহুচর্চিত ‘লেলা রোবারি’ (সোনা ডাকাতি) কাণ্ডের মূল রূপকার।

এই চার অপরাধী নিকেশ হওয়ায় উত্তর-পূর্ব ভারতে সক্রিয় একটি বড় দুষ্কৃতী চক্রের কোমর ভেঙে গেছে বলে মনে করছে মেঘালয় পুলিশ। এই গ্যাংটির সঙ্গে যুক্ত অন্যান্য সদস্য এবং তাদের নেটওয়ার্কের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *