নেপালে হড়পা বানে নিখোঁজ সদগুরুর ৭৭ শিষ্য, সময়নিষ্ঠাই কাল!

বার্তা ডেস্কঃ

তিব্বত-নেপাল সীমান্তে ভয়াবহ হড়পা বানে ইশা ফাউন্ডেশনের ৭৭ জন তীর্থযাত্রীর নিখোঁজ হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদগুরু। কাঠমাণ্ডুর এক সংহতি অনুষ্ঠানে তিনি জানান, কৈলাস যাত্রার এই দলটি সময়ের আগেই ইমিগ্রেশন সেন্টারে পৌঁছানোয় বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র এক সপ্তাহ আগে যে ভবনে তাঁরা নথিভুক্তির কাজ সেরেছিলেন, বন্যার তোড়ে সেটি ও শহরের একটি অংশ সম্পূর্ণ ভেসে গেছে।

১৯টি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই দলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের পর্যটকরাও রয়েছেন। গত দু’দিনে নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। উদ্ধারকাজে ভারত, চিন ও নেপাল সরকারের সাহায্য চাওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *