মল্লিকার্জুন খাড়গেকে অপমান! সরাসরি অস্পৃশ্যতার অভিযোগ তুলে মোদী সরকারকে তোপ গান্ধী পরিবারের

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভা শেষে সভাস্থল ও মঞ্চ ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই অপমানজনক আচরণের বিরুদ্ধে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

রবিবার সামাজিক মাধ্যমে সরব হয়ে প্রিয়াঙ্কা দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী যদি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে জাতভিত্তিক এই অবমাননাকর কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘এসসি/এসটি’ (SC/ST) আইনে অবিলম্বে এফআইআর দায়ের করা উচিত। ঘটনার ২০ দিন কেটে গেলেও প্রধানমন্ত্রী ও উত্তরাখণ্ড সরকারের নীরবতা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে শনিবার কংগ্রেস সদর দফতরে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে ‘অস্পৃশ্যতা’-র শামিল বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, এটি কেবল একজন প্রবীণ নেতার ব্যক্তিগত অপমান নয়; দলিত সমাজের মর্যাদা ও উন্নতি মেনে নিতে না পারা বিজেপি ও আরএসএস-এর সেই পুরনো মানসিকতারই বহিঃপ্রকাশ। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সভাপতি খাড়গের উপযুক্ত বিচার দাবি করেছে গান্ধী পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *