২৬ তারিখেই কেন বারবার বিপর্যয়, কী রহস্য লুকিয়ে আছে এই দিনে!

বার্তা ডেস্কঃ

ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, ২০০১ সালের গুজরাট ভূমিকম্প, ২০০৪ সালের সুনামি, ২০০৫ সালের মুম্বই বন্যা এবং ২০০৮ সালের ২৬/১১ জঙ্গি হামলার মতো একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে ২৬ তারিখে। সম্প্রতি তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় হিমবাহ ধস ও নেপালের ভয়াবহ বন্যা এই তালিকায় নতুন মাত্রা যোগ করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই এই তারিখটিকে ‘অশুভ’ বলে নানা তত্ত্বে মেতে উঠেছেন।

বিজ্ঞান ও বাস্তব বলছে, ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট তারিখে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটার এই প্রবণতা নিছকই একটি কাকতালীয় ঘটনা মাত্র। প্রাকৃতিক দুর্যোগের পিছনে থাকে ভূতাত্ত্বিক বা আবহাওয়া সংক্রান্ত সুনির্দিষ্ট কারণ এবং সন্ত্রাসী হামলা পুরোপুরি মানবসৃষ্ট পরিস্থিতির ফল। বৈজ্ঞানিক ভিত্তিহীন এসব ধারণাকে গুরুত্ব না দিয়ে সচেতনতা ও সঠিক পদক্ষেপই বড় বিপর্যয় মোকাবিলার একমাত্র পথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *