শিয়ালদা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ

বার্তা ডেস্কঃ

কলকাতা: সোমবার সকালে ব্যস্ত শিয়ালদা স্টেশন চত্বরে আচমকাই ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের আতঙ্ক। সকাল সাড়ে ৯টা নাগাদ শিয়ালদা নর্থ সেকশনের শেষ গেট সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের পাশের নতুন ফুডপ্লাজা ও খাবারের দোকানগুলি থেকে হঠাৎই ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেলে যাত্রী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং হুড়োহুড়ি পড়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছে শিয়ালদা রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) কন্ট্রোল রুম। খবর পাওয়ামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দৃশ্যমান আগুনের শিখা বেশি না থাকলেও ঘন ধোঁয়ায় কাজ ব্যাহত হওয়ায় দমকলকর্মীরা ফুডকোর্টের কাঁচের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং উদ্ধারকাজ শুরু করেন।

দমকলের প্রাথমিক অনুমান, ফুডকোর্টে আগুন নেভানোর নিজস্ব কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা সচল ছিল না। কোনো যন্ত্রাংশের ত্রুটি থেকে এই ধোঁয়া বা আগুনের সূত্রপাত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের দ্রুত পদক্ষেপের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে যৌথ তদন্ত শুরু করেছে দমকল ও রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *