নন্দীগ্রামে শুভেন্দুর বাজিমাত, অন্নপূর্ণা প্রকল্পে মিলবে মোটা টাকা!

বার্তা ডেস্কঃ

উপনির্বাচনের আবহেই নিজের খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে উন্নয়নের একগুচ্ছ মেগা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এলাকাভিত্তিক প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার পাশাপাশি সাধারণ নাগরিক ও মহিলাদের আর্থিক সুরক্ষায় একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

অন্নপূর্ণা যোজনার বিষয়ে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের ৬৭ হাজার সুবিধাভোগীর অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পৌঁছে যাচ্ছে। আরও ৫ হাজার নতুন আবেদন খতিয়ে দেখার কাজ চলছে, এবং নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যেই এই আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এর সাথেই, মহিলাদের আত্মনির্ভর করে তুলতে এবং ক্ষুদ্র উদ্যোগে জোর দিতে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা করে দেওয়ার কথা জানান তিনি।

পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের ওপর বাড়তি জোর দিয়ে তিনি ঘোষণা করেন, আয়ুষ্মান ভারতের বাইরে থাকা সাধারণ মানুষকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে। ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রায় আড়াই লক্ষ আয়ুষ্মান ভারত কার্ড বিলি করা হয়েছে। এর পাশাপাশি ‘জি রামজি জব কার্ড’-এর মাধ্যমে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে কর্মসংস্থানের নতুন বার্তা দেন তিনি। ভোটমুখো নন্দীগ্রাম থেকে শুভেন্দুর এই জোড়া ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *