হিমবাহ ধস ও কোশির তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল, মৃত ৯০০ ছাড়াল!

বার্তা ডেস্কঃ

প্রকৃতির বিধ্বংসী রূপের মুখে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ হিমবাহ ধসের কারণে ভয়ংকর হয়ে উঠেছে কোশি নদী। এর ফলে সৃষ্ট হড়পা বান ও কাদামাটির প্রবল স্রোতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির একাধিক জেলা। আকস্মিক এই বন্যায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এখনও ৪,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৩,৬৫৫ জনেরও বেশি নেপালি নাগরিক। স্বজনহারাদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। ভয়াবহ এই প্লাবনে শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ এখন আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালালেও দুর্গম এলাকা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। আবহাওয়া দপ্তর নতুন করে বন্যার সতর্কতা জারি রাখায় আতঙ্ক আরও বেড়েছে। প্রতিবেশী দেশের এই অভূতপূর্ব মানবিক সংকটে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *