দামি সুপারফুড অতীত, ঘরোয়া ডাল-ভাতেই বাজিমাত!
September 2, 2026
বার্তা ডেস্কঃ
September 2, 202611:33 am
স্বাস্থ্যকর খাবার মানেই যে দামি বা বিদেশি ‘সুপারফুড’ হতে হবে—এমন প্রচলিত ধারণা ভুল প্রমাণ করছেন পুষ্টিবিদরা। বর্তমান যুগে ওয়েলনেস ইনফ্লুয়েন্সরদের প্রভাবে খাদ্যতালিকায় অ্যাভোকাডো কিংবা মাচা টি-র মতো ইম্পোর্টেড খাবারের জনপ্রিয়তা বাড়লেও, আসল পুষ্টি রয়েছে আমাদের হাতের কাছে পাওয়া স্থানীয় ও সহজলভ্য খাবারেই।
জাতীয় পুষ্টি সপ্তাহ (National Nutrition Week 2026) উপলক্ষে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শ্রেয়সী ভৌমিক জানান, সুস্থ থাকতে আকাশছোঁয়া দামের খাবারের প্রয়োজন নেই। ঘরের সাধারণ ডাল, ভাত, রুটি, ডিম, ছোলা, সয়াবিন, পনির, দই, সহজলভ্য শাকসব্জি এবং মরশুমি ফল খেয়েই শরীরের সমস্ত পুষ্টির চাহিদা মেটানো সম্ভব।
তবে ডায়েটের ক্ষেত্রে তিনটি মূল বিষয় মেনে চলা জরুরি—ভারসাম্য, সঠিক পরিমাণ এবং ধারাবাহিকতা।
- স্মার্ট ইটিং ও ওজন নিয়ন্ত্রণ: ওজন কমানোর জন্য ভাত-রুটি পুরোপুরি ছেড়ে দেওয়া কিংবা শুধু স্যালাড খেয়ে থাকার প্রয়োজন নেই। সঠিক পরিমাণে ভাতের সঙ্গে পর্যাপ্ত প্রোটিন (মাছ বা ডিম), ডাল ও পর্যাপ্ত শাকসব্জি রাখলেই তা একটি নিখুঁত ‘ব্যালান্সড ডায়েট’ হয়ে ওঠে।
- যে বিষয়গুলো এড়িয়ে চলবেন: মেদ ঝরাতে অতিরিক্ত চিনি, নুন, ময়দা এবং বেশি তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই যথেষ্ট।