হার্ট অ্যাটাক থেকে বাঁচতে প্রতিদিন পাতে রাখুন এই ১১টি ফল!

বার্তা ডেস্কঃ

হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফল রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ফলের জুসের বদলে গোটা ফল খাওয়া বেশি উপকারী। ডায়েটে অনিয়ম এবং প্রক্রিয়াজাত খাবারের বদলে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলাই সুস্থ জীবনের প্রধান চাবিকাঠি।

হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষায় প্রতিদিনের পাতে নিয়মিত ও পরিমিত পরিমাণে রাখতে পারেন আম, আপেল, স্ট্রবেরি বা ব্লুবেরির মতো বেরিজাতীয় ফল, কলা, নাশপাতি, আঙুর, বেদানা, পেঁপে, আনারস, কিউই এবং অ্যাভোকাডো। ফলের পাশাপাশি ডাল, দানাশস্য, বাদাম ও স্বাস্থ্যকর ফ্যাট খাওয়ার অভ্যাস করুন এবং অতিরিক্ত নুন ও চিনি বর্জন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *