ইন্টারনেট ছাড়াই এবার কিপ্যাড ফোনে অনলাইন লেনদেন, ফোন পের চমকপ্রদ ফিচার!

বার্তা ডেস্কঃ

দেশের কোটি কোটি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর নিয়ে এল জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম ফোন পে। এতদিন ইন্টারনেট ছাড়া অনলাইন লেনদেন আসাম্ভব হলেও, এবার ইউপিআই ওয়ান টু থ্রি পে প্রযুক্তির মাধ্যমে কিপ্যাড ফোনেই মিলবে এই সুবিধা। এসএমএসভিত্তিক এই প্রযুক্তি মূলত দুর্বল সংযোগযুক্ত অঞ্চলেও নির্বিঘ্নে কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে টাকা পাঠানো, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক এবং বিল পরিশোধের কাজ করতে পারবেন। আপাতত নির্দিষ্ট কিছু মডেলে এই পরিষেবা মিললেও, ধাপে ধাপে এর পরিধি আরও বাড়ানো হবে।

এই পরিষেবা চালু করতে ব্যবহারকারীদের ফিচার ফোনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এরপর কার্ডের তথ্য দিয়ে একটি পিন সেট করলেই লেনদেন করা সম্ভব। প্রাপকের মোবাইল নম্বর বা আইডি ব্যবহার করে খুব সহজেই টাকা পাঠানো যায়। দেশের বাজারে এখনও প্রচুর মানুষ ফিচার ফোন ব্যবহার করায়, ডিজিটাল লেনদেনের এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *