নিম্নচাপের দাপট, কবে মুক্তি পাবে বাংলা?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজও অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বুধবারও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন অঞ্চলে অবস্থানরত এই নিম্নচাপের জেরে বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ আশেপাশের অঞ্চলে মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতেও এই দুর্যোগের দাপট সমানে বজায় রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিশেষ কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য সামান্য স্বস্তির বার্তা শুনিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। যদিও উত্তরবঙ্গে আপাতত এই প্রতিকূল আবহাওয়া থেকে পুরোপুরি মুক্তির কোনো সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *