খেলার মাঠ দখল করে ‘সেবাশ্রয়’! পুলিশ ডাকার হুমকিতে হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি!

বার্তা ডেস্কঃ

ফলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি ‘সেবাশ্রয়’-এর দু’টি অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এই মামলার শুনানিতে আদালত অত্যন্ত কঠোর মনোভাব প্রকাশ করে।

জানা গিয়েছে, সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে গত বছর প্রায় পাঁচ কোটি টাকা খরচে ফলতার বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও উদ্যান দখল করে এই অস্থায়ী ‘সেবাশ্রয়’ তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ব্যবহার না হলেও নির্মাণগুলি মাঠেই রয়ে গিয়েছে।

ফলতার বাসিন্দা তথা আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতেই আদালত এই নির্দেশ দেয়। মামলায় অভিযোগ করা হয়, মাঠ দখলের কারণে স্থানীয় স্কুলের খেলাধুলো, আঞ্চলিক ক্রিকেট-ফুটবল টুর্নামেন্ট ও সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। এই অবৈধ নির্মাণ সরানোর হাইকোর্টের নির্দেশে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *