ছাত্র রাজনীতির প্রেম ও প্রাক্তন কমরেড! সব ফাঁস করলেন দীপ্সিতা

বার্তা ডেস্কঃ

সিপিএমের অন্যতম তরুণ মুখ ও নেত্রী দীপ্সিতা ধর সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তাঁর ছাত্রজীবনের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, ছাত্র রাজনীতির ব্যস্তময় দিনগুলিতে এক কমরেডের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, যা বর্তমানে অতীত। তবে সেই প্রাক্তনের নাম কেন প্রকাশ করলেন না, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। দীপ্সিতার মতে, ওই কমরেডের নাম প্রকাশ্যে আনলে তিনি অযথা লজ্জায় পড়তে পারতেন, কারণ তিনি এখন আর সরাসরি রাজনীতির ময়দানে সক্রিয় নন এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন।

পারিবারিক সূত্রে বাম রাজনীতির সঙ্গে যুক্ত দীপ্সিতা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাম রাজনীতির পাশাপাশি তিনি ২০২১ সালের বিধানসভা, ২০২৪ সালের লোকসভা এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও তিনি কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি, তবুও তাঁর সাবলীল উপস্থাপনা, স্টাইল এবং রাজনৈতিক বক্তব্য বিরোধীদের নজর কেড়েছে। ব্যক্তিগত জীবনের অতীতের পাতা উল্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেও, নিজের রাজনৈতিক লড়াই ও জনপ্রিয়তায় তিনি অবিচল রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *