আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে মরিয়া বার কাউন্সিল, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা!

বার্তা ডেস্কঃ

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি মনন কুমার মিশ্রের একচ্ছত্র অধিকারে বড় ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রোটেম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এখন থেকে কোনো বড় নীতিগত সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না। তাঁর কার্যকালের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আদালত স্পষ্ট জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে অনির্দিষ্টকাল কেউ পদে থাকতে পারেন না। এ ছাড়া, বিসিআই-এর দৈনন্দিন কাজকর্মে কড়া নজরদারি চালাবেন দেশের অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগে সমাবর্তন বিতর্ককে কেন্দ্র করে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের স্নাতকদের লাইসেন্স দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে সমালোচনার মুখে পড়েছিলেন বার কাউন্সিল প্রধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *