জন্মাষ্টমী ২০২৬, ৪ সেপ্টেম্বর কি ব্যাংক বন্ধ? জানুন ছুটির তালিকা!
বার্তা ডেস্কঃ
ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মোৎসব জন্মাষ্টমী ২০২৬ সালে পালিত হবে আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের শুভ সংযোগে দেশজুড়ে ভক্তরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই দিনটি পালন করবেন।
শুভ মুহূর্ত ও নিশীথ পূজা: পঞ্জিকা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর ভোর ২:২৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হয়ে শেষ হবে ৫ সেপ্টেম্বর রাত ১২:১৩ মিনিটে। মূল নিশীথ পূজা (মধ্যরাতের পূজা) অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর রাত ১১:৫৭ মিনিট থেকে রাত ১২:৪৩ মিনিটের মধ্যে। ব্রত ভঙ্গের (পারণ) শুভ সময় ৫ সেপ্টেম্বর সকাল ৬:০১ মিনিটের পর।
৪ সেপ্টেম্বর কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? হ্যাঁ, জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুযায়ী ছুটির তালিকা রাজ্যভিত্তিক হওয়ায় সব জায়গায় পরিষেবা এক থাকবে না।
কলকাতা, পটনা, লখনউ, জয়পুর, আমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, কানপুর, কোচি, রাঁচি, শিমলা, শ্রীনগরসহ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা ও উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে ব্যাঙ্ক শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই (UPI), মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম (ATM) পরিষেবা স্বাভাবিক থাকবে। গ্রাহকদের ভোগান্তি এড়াতে সমস্ত জরুরি আর্থিক লেনদেন আগে থেকেই সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।