ছুটির আগেই রেলভ্রমণ বাতিল, উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম ভোগান্তি!

বার্তা ডেস্কঃ

লম্বা ছুটির প্রাক্কালে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য বড় ধাক্কা। নিউ ফরাক্কার কাছে রেললাইনে ভূমিধস নামার কারণে আজ রাত থেকে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মালদা ডিভিশনের তিলডাঙা এবং নিউ ফরাক্কার মাঝের অংশে এই ধস নামার জেরে নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচলে কড়াrestrictions জারি করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন রেলের ইঞ্জিনিয়াররা।

বাতিল ও পরিবর্তিত ট্রেনের তালিকা:

  • গৌড় এক্সপ্রেস (১৩১৫৩): শিয়ালদহ থেকে রাত ১০টা ৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
  • কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৪৯): শিয়ালদহ থেকে রাত ৮টা ৩০ মিনিটের ট্রেনটি বাতিল।
  • দার্জিলিং মেল (১২৩৪৩): শিয়ালদহ থেকে রাত ১০টা ১৫ মিনিটের এই বিখ্যাত ট্রেনটিও আজ বাতিল করা হয়েছে।
  • পদাতিক এক্সপ্রেস (১২৩৭৭): শিয়ালদহ থেকে রাত ১১টা ২০ মিনিটের ট্রেনটি বাতিল।
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩): শিয়ালদহ থেকে সাব্রুমগামী ৪ সেপ্টেম্বরের ভোর ৬টা ৫০ মিনিটের ট্রেন বাতিল।

তবে এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও একমাত্র সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের উত্তরবঙ্গ এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।

রুট পরিবর্তন ও সংক্ষিপ্ত যাত্রা: শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস (১৩০১১) শুধুমাত্র রামপুরহাট পর্যন্ত চলবে এবং কিউল-মালদা টাউন এক্সপ্রেস (১৩৪১০) সাহিবগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এছাড়া গত ২ সেপ্টেম্বর রওনা দেওয়া দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল সহ একাধিক দূরপাল্লার ও শতাব্দী এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, ধস সরিয়ে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *