ইউক্রেনকে নিম্নমানের অস্ত্র, ভারত কি সত্যিই বড় স্ক্যামের হোতা?

বার্তা ডেস্কঃ

ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠাতে গিয়ে চরম বিপাকে পড়েছে ইউরোপীয় দেশ এস্তোনিয়া। ইতালিতে নিবন্ধিত একটি ভারতীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থার কাছ থেকে প্রায় ৭ কোটি ইউরোর কামানের গোলা কেনার চুক্তি কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠে এসেছে নির্ধারিত সময়ে সরবরাহ না করা, আগাম বিপুল অর্থ প্রদান সত্ত্বেও চুক্তি ভঙ্গ এবং সরবরাহকৃত গোলাই নিম্নমানের হওয়ার। পরবর্তীতে অডিট কর্তৃপক্ষের তদন্ত ও সংসদীয় কমিটির চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘Datasel SRL’ নামের একটি সংস্থা, যার মালিকানা ভারতীয় প্রতিষ্ঠান ‘Neco Defence Munitions’-এর হাতে। অভিযোগ, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে এই সংস্থাকে বিপুল পরিমাণ অর্থ আগাম দেওয়া হয়েছিল। যদিও সংস্থাটির ডিরেক্টর সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে গুণমান যাচাইয়ের পরেই সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছিল। বর্তমানে পুরো বিষয়টি আন্তর্জাতিক সালিশি ও আইনি আদালতের বিচারাধীন। এই আন্তর্জাতিক দুর্নীতি প্রকাশ পাওয়ায় বিশ্বমঞ্চে ইউক্রেনকে দেওয়া ইউরোপীয় অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিশাল প্রশ্নের মুখ পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *