ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, মোদী সরকারের চরম শর্ত ফাঁস!

বার্তা ডেস্কঃ

ভারত ও আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে চলমান জট অবশেষে কাটল। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে দিল্লি সর্বোচ্চ গুরুত্ব দিলেও, চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে এক কঠোর অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিশ্ববাজারে ভারতের প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমেরিকা যদি ভারতীয় পণ্যে বিশেষ সুবিধাজনক শুল্কহার ধার্য করে, তবেই দিল্লি এই চুক্তির শেষ তুলি টানবে। গত ফেব্রুয়ারি মাসে চুক্তির অন্তর্বর্তী কাঠামো তৈরি হলেও আমেরিকার আইনি জটিলতায় বিষয়টি আটকে যায়। আগামীতে এই নিয়ে ফের আলোচনার সম্ভাবনা থাকলেও নিজের স্বার্থ ও সুবিধাজনক শুল্ক নীতির বিষয়ে একেবারেই আপস করতে নারাজ ভারত।

একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করার লড়াই চলছে, অন্যদিকে বিশ্ববাণিজ্যে নিজের অবস্থান পোক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে মোদী সরকারের আমলে নয়টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং বর্তমানে কানাডা, চিলি, মেক্সিকো ও ইজরায়েলের মতো একাধিক দেশের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। তবে ওয়াশিংটনের অতিরিক্ত শুল্ক আরোপের উদ্বেগ দূর করে মর্যাদাপূর্ণ শর্তে চুক্তি সম্পাদন করাই এখন দিল্লির প্রধান লক্ষ্য। সরকারের এই কৌশল সফল হলে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য বাজারে প্রতিযোগিতামূলক শুল্কে প্রবেশাধিকার পাবে ভারতীয় পণ্য, যা অর্থনৈতিক ক্ষেত্রে এনে দেবে এক যুগান্তকারী সাফল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *