পুজোর আগেই সুখবর! বাড়তি বেতন ও ৩৮% DA পাচ্ছেন কারা, জেনে নিন এখনই।
September 10, 2026
বার্তা ডেস্কঃ
September 10, 20267:34 pm
দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারি কর্মীদের জন্য চলে এল বড় সুখবর। উৎসবের ছুটি শুরুর আগেই সরকারি কর্মীদের পকেটে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা। আগাম বেতনের পাশাপাশি অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩৮ শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা (DA)।
কবে ঢুকবে অ্যাকাউন্টে? আগামী ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে। তাই ছুটি শুরুর আগেই, অর্থাৎ ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে সমস্ত সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন এবং বর্ধিত ডিএ-র টাকা জমা পড়ে যাবে বলে জানা যাচ্ছে। ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই ৩৮% ডিএ-র সুবিধা একলপ্তেই পাবেন কর্মীরা।
কারা পাবেন এই সুবিধা?
- রাজ্য সরকারি কর্মচারী
- সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী
- পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগমের কর্মী
- বিভিন্ন সরকারি সংস্থার (গ্রান্ট ইন এইড) কর্মচারীরা
- রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনপ্রাপকরা (৩৮% DR পাবেন)
কার বেতনে কত বাড়ল? দেখে নিন হিসেব:
- ৩০,০০০ টাকা বেসিক পে: আগে ডিএ মিলত ৫,৪০০ টাকা। নতুন ৩৮% হারে ডিএ হবে ১১,৪০০ টাকা (মাসে বাড়তি ৬,০০০ টাকা)।
- ৪০,০০০ টাকা বেসিক পে: ডিএ বাবদ অতিরিক্ত মিলবে ৮,০০০ টাকা।
- ৫০,০০০ টাকা বেসিক পে: মোট ডিএ দাঁড়াবে ১৯,০০০ টাকা।
- ৬০,০০০ টাকা বেসিক পে: মোট ডিএ বেড়ে হবে ২২,৮০০ টাকা।