প্রতিটি খাবারে পুষ্টি খোঁজা কি ভুল? জেনে নিন বিশেষজ্ঞদের মত!
বার্তা ডেস্কঃ
September 12, 20269:33 am
প্রতিটি কামড়ে পুষ্টির নিখুঁত হিসেব মেলাতে গিয়ে আপনিও কি মানসিক চাপে ভুগছেন? সুস্থ ও সচেতন জীবনযাপনের তাগিদে খাদ্যাভ্যাস নিয়ে ভাবা ভালো, তবে প্রতিটি খাবারে পুষ্টির উপস্থিতি বাধ্যতামূলক মনে করা একটি বড় ভুল ধারণা।
চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যের মূল কথা হলো সারাদিনের মোট খাবারের ভারসাম্য। সকালের নাশতা থেকে রাতের খাবার পর্যন্ত আপনার ডায়েটে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এবং খনিজের সঠিক অনুপাত বজায় থাকছে কি না—সেটাই আসল বিষয়। প্রতিবার খাওয়ার আগে ক্যালরি বা পুষ্টির হিসেব কষতে গেলে যে মানসিক দুশ্চিন্তা তৈরি হয়, তা শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর।
সুষম ডায়েট মানার অর্থ নিজেকে পছন্দের খাবার থেকে চিরতরে বঞ্চিত করা নয়। পরিমিতিবোধ বজায় রেখে মাঝে মাঝে লোভনীয় বা পছন্দের খাবার উপভোগ করায় কোনো বাঁধা নেই। খাদ্যাভ্যাসে অতিরিক্ত কঠোরতা নয়, বরং সচেতনতা ও জীবনের আনন্দের সমন্বয়েই মেলে দীর্ঘমেয়াদী সুস্থতা।