১ অক্টোবর থেকে বন্ধ রান্নার গ্যাসের ভর্তুকি! আজই সারুন এই কাজ!
বার্তা ডেস্কঃ
September 21, 20263:48 pm
রান্নার গ্যাসের (LPG) ভর্তুকির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। আগামী ১ অক্টোবরের মধ্যে যেসকল গ্রাহক বায়োমেট্রিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করবেন না, তাঁদের ভর্তুকির টাকা পেতে এবং পরবর্তীতে সিলিন্ডার বুকিংয়ে সমস্যা হতে পারে।
কেন নেওয়া হল এই পদক্ষেপ? ভর্তুকি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে, ভুয়া বা বেনামি সংযোগ বাতিল করতে এবং কেবল প্রকৃত গ্রাহকদের সুবিধা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এই বিষয়ে যেকোনো তথ্যের জন্য সরকারি টোল-ফ্রি নম্বর ১৮০০ ২৩৩৩ ৫৫৫-এ যোগাযোগ করা যাবে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশের প্রায় ৮৯.৯ শতাংশ গ্রাহক (প্রায় ২৭.৪৩ কোটি মানুষ) ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যাঁদের ই-কেওয়াইসি করা আছে, তাঁদের নতুন করে কিছু করতে হবে না। তবে যাঁরা এখনও বাকি রয়েছেন, তাঁদের দ্রুত কাজটি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘরে বসে স্মার্টফোনে কীভাবে করবেন e-KYC?
১. আপনার গ্যাস কো ম্পা নির (ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাস) অফিসিয়াল অ্যাপটি ফোনে ইনস্টল করুন। ২. গুগল প্লে স্টোর থেকে ‘Aadhaar FaceRD’ অ্যাপটি ডাউনলোড করে রাখুন। ৩. গ্যাস কো ম্পা নির অ্যাপে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা LPG ID দিয়ে লগ ইন করুন। ৪. মেনু থেকে ‘e-KYC’ বা যাচাইকরণ অপশনটি বেছে নিন। ৫. ‘Aadhaar FaceRD’ অ্যাপের সাহায্যে ফেস অথেন্টিকেশন (Face Authentication) প্রক্রিয়া সম্পূর্ণ করে সাবমিট করুন।
অফলাইন পদ্ধতি: যাঁদের স্মার্টফোন নেই বা অনলাইনে ব্যবহারে অসুবিধা রয়েছে, তাঁরা সরাসরি নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করতে পারবেন। রান্নার গ্যাসের ভর্তুকি নিরবচ্ছিন্ন রাখতে ১ অক্টোবরের আগেই এই কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।