পুলিশের দত্তক নেওয়া গ্রাম: বদলে গেল সব!
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20269:03 am
এবার জঙ্গলমহলের পিছিয়ে পড়া বাগডুবি গ্রামটিকে দত্তক নিল জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের ‘সেবা সংকল্প অভিযান’-কর্মসূচিতে এই কাজ হবে। জানা গিয়েছে, গ্রামের বেহাল রাস্তা ও পানীয় জলের সঙ্কট দূর করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে। এর পাশাপাশি বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান সে বিষয়েও নজর রাখা হবে বলে জানানো হয়েছে।