ভোটের মুখে তৃণমূল ছাড়লেন হেভিওয়েট নেতা, মমতার কপালে চিন্তার ভাঁজ!
September 29, 2026
বার্তা ডেস্কঃ 
মালদহে তৃণমূল কংগ্রেসে বড়সড় ধস নামল। পুরসভা নির্বাচনের আগে ১৩ জন পঞ্চায়েত সদস্যসহ শতাধিক সক্রিয় তৃণমূল কর্মী দল ছেড়ে আনুষ্ঠানিক কংগ্রেসের পতাকা তুলে নিলেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এই দলবদল অনুষ্ঠিত হয়। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক অনিয়মের কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি দলত্যাগীদের। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।